গুজরাটে সহিংসতায় নিহত ৮

 
ভারতের গুজরাটে সহিংসতায় এপর্যন্ত এক পুলিশ সদস্যসহ আটজন  নিহত হয়েছেন। শিক্ষা ও সরকারি চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতির দাবিতে প্যাটেল সম্প্রদায় বিক্ষোভ শুরু। এর জের ধরে সেখানে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
নিতদের মধ্যে পাঁচজন মঙ্গলবার রাতে আহমেদাবাদে, দুইজন বুধবার উত্তর গুজরাটের পালানপুরে ও এক সুরাটে এক পুলিশ সদস্য আহত হয়ে মারা গেছেন।
গুজরাটের প্রভাবশালী সম্প্রদায় প্যাটেল। সরকারি কলেজ ও কর্মক্ষেত্রে কোটা পদ্ধতির দাবিতে ২২ বছর বয়সী হারদিক প্যাটেলের নেতৃত্বে মঙ্গলবার বিক্ষোভ শুরু করে সম্প্রদায়টি। 
 
IMG0
 
মঙ্গলবার রাতে পুলিশ হারদিক প্যাটেলকে লাঠিচার্জ করলে উত্তেজনা চরমে ওঠে।  বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ ধারণ করে। সহিংসতা সামাল দিতে আহমেদাবাদ, সুরাট ও মেহসানার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়। এছাা সহিংসতার আশঙ্কায় রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ রাজ্যের বিক্ষুব্ধ জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।