বার কাউন্সিল নির্বাচন

সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ জয়ী

 
বার কাউন্সিল নির্বাচনে ১৪টির মধ্যে নয়টি পদে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার এই ফলাফল জানা গেছে।
 
এর আগে বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে সাধারণ আসনের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যারিস্টার আমিরুল ইসলাম, আবদুর বাসেদ মজুমদার ও আবদুল মতিন খসরু এবং জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী, ও ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের বিজয় নিশ্চিত।
 
এছাড়া গ্রুপ আসনের সাতটির মধ্যে ছয়টি অঞ্চলে সমন্বয় পরিষদের প্রার্থীর বিজয়ী হয়েছে। আর একটি আসনে জয় পেয়েছে জাতীয়তাবাহী ঐক্য প্যানেল। তবে একটি সাধারণ আসনে সমন্বয় পরিষদ অথবা ঐক্য প্যানেলের যে কেউ নির্বাচিত হতে পারেন।