জাতীয় গৃহায়ন অধিদফতরের উপ-সচিব মোহাম্মাদ নুরুল ইসলাম কবিরের মা মোসা. সাকিনা বেগম (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ৪মেয়ে রেখে গেছেন। তিনি গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দীর মরহুম আব্দুল মান্নান মিয়ার স্ত্রী। তার মৃত্যুতে সালথা প্রেসক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তার মৃতদেহ রঘুয়ারকান্দী ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।