লালবাগ থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফের একদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে শওকত মাহমুদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর পর লালবাগ থানার নাশকতা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
কিন্তু আদালতের বিচারক আতিকুর রহমান শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার শওকত মাহমুদকে নাশকতার চার মামলায় চারদিনের রিমান্ড দেন আদালত।
২০১৫ সালের প্রথমদিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে লালবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।