রংপুরের পীরগঞ্জে ইয়াবা-গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা করা হয়। গাঁজা ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে ধৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি ইসরাইল হোসেন জানায়, বৃহস্পতিবার সকালে ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহিনুর আলম সিদ্দিকী স্বঙ্গীয় ফোর্সসহ মদনখালি ইউপির মাদকের ঘাঁটি হিসেবে পরিচিত খয়েরবাড়িতে অভিযান করেন। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি আহসান হাবিব(৩২) ওরফে লিটন মেম্বারকে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি মাহবুবার রহমানের ছেলে। পরে পীরগঞ্জ থানায় সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
অন্যদিকে বুধবার বিকালে উপজেলার মিঠিপুর ইউপির মন্ডলের বাজার এলাকা থেকে এএসআই সাজ্জাদ স্বঙ্গীয় ফোর্সসহ ইসমাইল হোসেন(৪২) নামের এক ভ্রাম্যমান কাপড় ব্যবসায়িকে ৩৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। তিনি টাঙ্গাইলের কালিহাটির মরাদহের মৃত আমজাদ হোসেনের ছেলে।
ওই দিন পৃথক অভিযানে এএসআই নাজিবুল উপজেলা সদরের প্রজাপাড়ার চিহ্নিত গাঁজা ব্যবসায়ি লাল চন্দ্র মহন্ত(৬৫) ওরফে লালুকে গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই গাঁজা ব্যবসায়িকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তিনি প্রজাপাড়া গ্রামের মৃত কেষ্ট চন্দ্রের ছেলে। বৃহস্পতিবার এদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।