ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪রাউন্ড গুলিসহ একটি পিস্তল, একটি এয়ারগান, বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হরিরামপুরের মাগুরজোড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, আরিফ ফার্মে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান শাহীনের নেতৃত্বে আমর্ড পুলিশ ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় ৪রাউন্ড গুলি একটি পিস্তল, একটি এয়ারগান, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও বিদেশী মদসহ আরিফ ফার্মের সুপারভাইজার সোলাইমান ও গার্ড ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা করা হয়।