খাগড়াছড়িতে মো. লিটন হোসেন নামে শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমানে জিহাদী বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিয়াম স্কুলের পাশে গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করছিল বলে গোপন সংবাদ পেয়েই এই অভিযান চালানো হয়।
সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালালে নজরুল ইসলাম রুবেল নামের এক শিবির ক্যাডারসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে লিটনকে আটক করা হয়। এ সময় তল্লাসি চালিয়ে সহস্রাধিক জিহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়।
খাগড়ছড়ি সদর থানার ওসি শামছুদ্দিন ভূইয়া জানিয়েছেন, পিয়ন কলোনীতে শিবিরের বড় নেতা রুবেলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আরো কিছু জিহাদী বই ও গুরুত্বপূর্ন তথ্য উদ্ধার করা হয়। আরো তল্লাসি চলছে।