কাশিয়ানীতে পিকআপ চাপায় নিহত ১

 
গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ চাপায় ফিরোজ খাঁ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিকআপ ড্রাইভার ও গাড়িটি আটক করেছে।
 
নিহত ফিরোজ খাঁ কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের হারেজ খাঁর ছেলে।
 
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ফিরোজ খাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।