পিরোজপুরের কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. আলমগীর হোসেন শরিফ (৩৮) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর হোসেন শরীফ উপজেলার উত্তর হোগলাবেতকা গ্রামের আকব্বর শরীফের ছেলে। এলাকাবাসীরা জানান, আলমগীর বাড়ির পাশে নারিকেল গাছের ডাল পারার সময় বাড়ির বৈদ্যুতিক লাইনের সংযোগ ছিড়ে যায়। পরে নিজেই ওই লাইন মেরামত করতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন এলাকার ইউপি সদস্য কবীর হোসেন।