সিনাই উপকূলে আইএসের হামলায় ২ পুলিশ নিহত

 
সিনাই উপকূলে বন্দুকধারীরা দুই পুলিশকে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইএস এই হামলা চালিয়েছে। খবর এএফপির।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলীয় সিনাই প্রদেশের রাজধানী আই-আরিসে বুধবার ‘অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে দুই পুলিশের ওপর হামলা চালালে তারা আহত ও পরে মারা যান। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মিসরের সঙ্গে সম্পর্কিত আইএস, যারা নিজেরা একে সিনাই প্রদেশ বলে ঘোষণা দেয় তারা এ ঘটনার জন্য দায়ী। তারা হামলার সারকথা সংবলিত ফটোগ্রাফ ও তার পরিণতি অনলাইনে প্রেরণ করে।
 
সরকার জানায়, গত দুই বছর যাবত বহু সংখ্যক পুলিশ ও সৈন্য হামলায় নিহত হয়েছেন। হামলাকারীদের অনেকেই আইএস জঙ্গি বলে জানা গেছে। জিহাদিদের বক্তব্য, মুর্সি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেয়ার জবাবে তারা এসব হামলা চালায়। মুর্সি ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তত ১৪ শ লোককে হত্যা এবং বহুসংখ্যক লোককে কারাবরণ করতে হয়।