শাখারীবাজারে দগ্ধ শিশুর মৃত্যু

 
রাজধানীর পুরান ঢাকার শাখারীবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মধ্যে দেড় বছরের শিশু রিয়া আক্তার মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২০আগস্ট রাজধানীর পুরান ঢাকার শাখারীবাজারের কবিরাজবাড়িতে পঞ্চমতলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় লিপি আক্তার (২৪) ও তার দেড় বছরের মেয়ে রিয়া আক্তার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। লিপির শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছে। লিপি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে চিকিত্সাধীন রয়েছেন।