ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুত্র সন্তান প্রসব করেছেন এক নারী কয়েদি। ওই কয়েদির নাম ইতি বেগম। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় কারাগারে হাসপাতালে এ সন্তানের জন্ম হয়। পুত্র সন্তান এবং ইতি বেগম দুজনই সুস্থ রয়েছেন।
ঢাকা জেলার নেসার আহমেদ জানান, ইতি বেগম দোহারের বালিঘাটা কোরবান আলীর মেয়ে। ইতির স্বামীর নাম, নুর সালাম। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় ইতিকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সে সময় ইতি অন্তসত্তা ছিলেন। সকালে তার প্রসব বেদনা উঠলে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে ইতি স্বাভাবিক ভাবে পুত্র সন্তানের জন্ম দেন।