জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়: ভূমিমন্ত্রী

 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়, প্র্রশিক্ষিত করতে পারলে তারা জনসম্পদে পরিণত হবে।’
 
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শামসুর রহমান শরীফ বলেন, ‘আগে দেশে ৭ কোটি মানুষের জন্য খাদ্যের অভাব ছিল। আজ ১৬ কোটি মানুষের জন্য খাদ্যের অভাব হয় না। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী দেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিত্সা, বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’
খবর বাসসের।