মান্নার সঙ্গে ফোনালাপকারী ‘ব্যবসায়ী’ ৩ দিনের রিমান্ডে

 
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গ ফোনালাপকারী সেই ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। তার নাম মশিউর রহমান মামুন। 
 
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ফোনালাপের কথা অস্বীকার করেছেন। 
 
ডিবির একজন কর্মকর্তা জানান, গত ২৪ আগস্ট রাতে তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 
 
প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি বছরের ২৩ ফেব্রয়ারি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ভাইবারে ফোনালাপের সময় উল্লিখিত মামুন রাজধানীর ধানম্লিতে অবস্থান করছিলেন। আর ফোনালাপের মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন।