এবারও শীর্ষ ধনী ডিজে ক্যালভিন হ্যারিস

 
বিশ্বসেরা ডিজে ক্যালভিন হ্যারিস। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী ডিজের তালিকায় প্রথম স্থানটিও তার দখলে। গত বছরের মতো এবারও প্রথম নির্বাচিত হয়েছেন তিনি।
 
ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ডিজে হিসেবে তার নাম ঘোষণা করা হয়। গত বছর তার আয়ের পরিমাণ ছিল ৬৬ মিলিয়ন ডলার। অর্থের পরিমাণ এ বছরে এক থাকলেও তার জায়গাটি কেউ দখল করতে পারেনি।
 
আর এর কারণ নিয়মিত শো। শুধু আয়ের দিক থেকেই নয়,  ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে তার তাৎক্ষণিক উপস্থাপন দক্ষতারও প্রশংসা করা হয়।
 
উল্লেখ্য, হ্যারিসের পরিচয়টা এখন শুধু ডিজে হিসেবেই আটকে নেই। পপ তারকা টেইলর সুইফটের প্রেমিকও তিনি। আর এ নিয়ে কিছুদিন আগে পর্যন্ত বেশ মেতে ছিলেন তাদের ভক্তরা।