১৯৯৬ সালে কারসাজির মাধ্যমে চিক টেক্সটাইলের শেয়ারের দর বাড়ানোর মামলার রায় ঘোষণা হবে আগামী ৩১ আগস্ট।
পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারপতি হুমায়ুন কবীর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার চিক টেক্সটাইলের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।