পিরোজপুরে শ্বশুর ও পুত্রবধূ খুন



পিরোজপুরে নিজ বাসায় খুন হয়েছেন রাজেন্দ্র পাইক (৮০) ও তার পুত্রবধূ মেরি পাইক (৩৮)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজেন্দ্রকে গলা টিপে ও মেরিকে কুপিয়ে হত্যা করা হয়। মেরিরর স্বামী সুশীল পাইক ঢাকায় থাকেন।

পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়।

নিহত মেরির দুটি মেয়ে রয়েছে।