গাংনীতে গরু চুরির অভিযোগে দুই ভাইকে গরুসহ আটক করে গণপিটুনি শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খোরদ গ্রাম থেকে দুইটি চোরাই গরুসহ তাদের আটক করা হয়। পরে গরুর মালিককে খবর দিলে তাদের গাংনী থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটক গরু চোররা হলেন- রামনগরের আবুল হোসেন মন্ডলের ছেলে দুলাল মন্ডল (২৫) ও অপর ভাই সাহাবুল ইসলাম মন্ডল (১৮)।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, 'তারা বুধবার রাতে তেরাইল পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ২টি গরু চুরি করেন। বৃহস্পতিবার আসমানখালী গো-হাটে বিক্রির জন্য যাচ্ছিলেন। খোরদ গ্রামে পৌঁছালে তাদের এলাকাবাসী সন্দেহ করে। এ সময় দুলাল ও সাহাবুল গরু চুরির কথা স্বীকার করেন। এ সময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে গাংনী থানা পুলিশে হস্তান্তর করে।