পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের গাংনীর বামন্দী বাজারে অভিযান চালিয়ে পলিথিন বিক্রি করার অপরাধে দুই মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খাইরুল হাসানের ৩হাজার ও নুরুজ্জামানের ৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস। তিনি জানান, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৪ধারায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তাদের কাছ থেকে মোট ৮হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,  মেহেরপুর পরিবেশ অধিদফতরের প্রতিনিধি আব্দুল গফুর ।