নীলফামারীর সৈয়দপুরের পলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর ও একটি বকনা বাছুর পুড়ে গেছে। এতে প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার রাত ৩টায় শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, লক্ষণপুরের চড়কপাড়ার (চৌধুরীপাড়া) বাবুলের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ৫টি পরিবারের ৯টি ঘর, একটি বকনা বাছুরসহ মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার জানান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।