গাংনীতে গাঁজা চাষির এক বছর কারাদণ্ড

গাঁজা সেবন ও চাষের অভিযোগে আলী হোসেন (৪৫) নামের একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ দণ্ড দেন।
 
এ সময় বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্ত্তিক চন্দ্র পাল ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নাজির আবু হানজালা উপস্থিত ছিলেন। ১৯৯০সালের ১৯ এর টেবিল ৮(ক) ধারায় দোষি প্রমানিত হওয়ায় আলী হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তারা। 
 
এর আগে বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্ত্তিক চন্দ্র পাল সকালের দিকে গাঁজা চাষি আলী হোসেনের ছাতিয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছ, গাঁজা কাটার কার্টার ও কোলকিসহ সরঞ্জাম উদ্ধার করেন। 
 
আলী হোসেন গাংনীর ছাতিয়ান হাওড়াপাড়ার মজ্জেল হোসেনের ছেলে।