টরন্টোর রাস্তায় রিকশা

 
 
কানাডার টরন্টো ডাউন টাউনের রাস্তায় দেখা যাচ্ছে তিন চাকার সাজানো গোছানো রিকশা। লাইসেন্সপ্রাপ্ত পরিবেশ-বান্ধব এই বাহন বিভিন্ন মেলা, চ্যারিটি শো, উত্সব ও অনুষ্ঠানে ব্যাবহার হচ্ছে।
 
‘রিকশা সার্ভিসেস অব টরন্টো’ নামে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় একটি কোম্পানি। এ ছাড়া, টরোন্টোতে আরো কয়েকটি রিকশা কোম্পানি রয়েছে।
 
কোম্পানিগুলো সামার জব হিসেবে ছাত্র-ছাত্রীদের রিকশাচালক হিসেবে নিয়োগ দেয়। পর্যটকদের কাছেও এই বাহন খুবই জনপ্রিয়।