গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি হাফিজের

 
 
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শুক্রবার রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের কারামুক্ত নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদেন শেষে তিনি আহ্বান জানান।
 
উল্লেখ্য, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিএনপি।