জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দাফন সম্পন্ন হবে শনিবার।
শনিবার সকালে কাজী জাফর আহমদের লাশ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এর পর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।