ফরিদপুরের সদরপুর উপজেলা পদ্মা ও আড়িয়াল খাঁয় বন্যার পানি বৃদ্ধি পেয়ে বিপরসীমার ৪৫সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার নারকেলবাড়িয়া, চরনাছিরপুর, চরমানাঈড়, আকটেরচর ও ঢেউখালী ইউনিয়নের এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৫হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। পাশাপাশি নদী ভাঙন প্রবল আকার ধারণ করেছে। গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে স্কুল ভবনে ও উচু রাস্তায় আশ্রয় নিয়েছে। বন্যায় আমন ধানসহ প্রায় ৫হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। দিনমজুর, দরিদ্র ও হতদরিদ্র জনগন কর্মহীন হয়ে অর্থাভাবে দিন কাটাছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো ত্রান সামগ্রী পৌছেনি। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও প্রকল্প বাস্তবায়ন অফিসার বুধবার বন্যা কবলিত এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ঘরবাড়ি ছেড়ে মুন্সীরচর বেপারীর ডাঙ্গীর ফিডার রাস্তায় আশ্রয় নেয়া জনগনের একাংশ