‘শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনো করছে জিয়া পরিবার’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একুশে আগস্টের হামলায় শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে জিয়া পরিবার।
 
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেণন।
 
মোজাম্মেল হক বলেন, খুনি জিয়া পরিবার ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য হাওয়া ভবনে যে ষড়যন্ত্র করেছিল তাতে ব্যর্থ হয়ে এখনও তাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার যেমন হয়েছে এবং হচ্ছে, এবার আমাদের শপথ নেবার পালা এই হত্যার মূল নায়ক এবং যে সকল প্রতিষ্ঠান পেছন থেকে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার।
 
তিনি আরো বলেন, খুনি তারেক দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন আবার লন্ডনে বসে এফবিআইকে ভাড়া করে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছিল। তার সে ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে।