মাধবপুরে ভারতীয় মাদক জব্দ

মাধবপুরের ধর্মঘর বিজয় নগর থেকে দেড় লাখ টাকার একশ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। 
 
গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার মো. আবু হানিফের নেতৃত্বে বিজিবির সদস্যরা বিজয় নগর থেকে ১০০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 
 
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানায় বিজিবি ।