টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে সামি নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। সে উপজেলার কাহার্তা গ্রামের সৌদি প্রবাসী সোহেল রানার ছেলে।
জানা যায়, শুক্রবার শিশুটির মা মোর্শেদা আক্তার রান্না করতে গেলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।