নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী সুলতান উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেষ হয়েছে।
শুক্রবার সমাপনী দিনে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার হয়।
সুলতান মঞ্চে এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘প্রাণ আপের’ সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ, পুলিশসুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও প্রাণ আপের কর্মকর্তা আনিসুর রহমান।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।