সৈয়দপুরে প্রেমঘটিত কারণে ৭দিনের জেল

নীলফামারীর সৈয়দপুরে প্রেমঘটিত ব্যাপারে এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে বিচারক ৭দিনের কারাদণ্ড দেয়।  শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় দেন। 
 
শহরের উপকন্ঠে ঢেলাপীর আবাসনের বাসিন্দা হাসেম আলী ভুট্টর ছেলে অন্তর (১৯) প্রেমিকার সঙ্গে কথা বলার সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রেমিকা ইভটিজিং বলে চিৎকার করলে এলাকাবাসী যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। 
 
সৈয়দপুর থানার এসআই কার্তিক চন্দ্র রায় যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ওই রায় দেন বিচারক।