উত্তর কোরিয়ায় প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেডক্রস এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়া ও চীন সীমান্তের রাজিন শহরে টানা বৃষ্টিপাতের পর এ বন্যা দেখা দেয়। বন্যার কারণে বেশকিছু লোক পানিবন্দী হয়ে পড়েছেন। এ ছাড়া বাড়িঘরসহ বেশকিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ১১ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
রেডক্রসের মুখপাত্র হার গাডজনসন রয়টার্সকে বলেন, হামগিইয়ং প্রদেশের রাজধানী হলো রাজিন, যা বিশেষ অর্থনৈতিক জোন। সেখানে আসলেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে।