আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার উপজেলার সাহাগোলা গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, বন্যাকবলিত হয়ে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি তলিয়ে গেছে। এসব অসহায় পরিবার সাহাগোলা রেলস্টেশন ও সাহাগোলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
IMG0
এ ছাড়াও বন্যাকবলিত হয়েছে, সাহাগোলা কচিকাঁচা কিন্ডার গার্টেন এন্ড স্কুল, সাহাগোলা দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাহাগোলা তরুন সংসদ। এখানে বিশেষভাবে উল্লেখ্য, সাহাগোলা গ্রামের কিছু মহতী মানুষ ব্যক্তিগত টাকা দিয়ে সাহাগোলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় ১৫০ জন বন্যাকবলিত মানুষকে গত বুধবার থেকে প্রতিদিন রান্না করে একবেলা ভাত খাওয়াচ্ছে।