উত্তরায় জুয়ার আসর থেকে আটক ১১

 
রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলে জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—মশিউর রহমান, সাইফুল হাসান ওরফে রুবেল, হাফিজ ওরফে জামাই হাফিজ, মো. আব্দুস সালাম,  সোহেল রানা, আলম, মাহফুজুর রহমান, গিয়াসউদ্দিন, জাহাঙ্গীর, কাওসার চৌধুরী ও মাসুদ। এদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের একজন কনস্টেবলও রয়েছেন।
 
শুক্রবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ইন হোটেলের ৪র্থ তলা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ।
 
উত্তরা পশ্চিম থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন খান বলেন, ‘১১ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’