মক্কা শরীফের আদলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা চান পরিবেশবাদীরা। আর তা হলেই নগরের প্রতিটি এলাকায় বর্জ্য ফেলার সময় ও স্থান নির্ধারণ করা থাকবে। নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা থাকবে।
শনিবার রাজধানীতে ধানমণ্ডি কলাবাগানের পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তাঁরা। পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান, সহ-সম্পাদক আবুল হাসনাত ও স্থপতি শাহীন আজিজ।
পবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আলোচকেরা বলেন, ‘ঈদ-উল-আজহা উপলক্ষে প্রতি বছরই ঢাকা মহানগরসহ দেশের সর্বত্র কোরবানি ও এর বজ্যের্র সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হয়। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ অবস্থা থেকে নগর ও নগরবাসীকে রক্ষা করার পাশাপাশি কোরবানির বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।’
খবর বাসসের।