গুম মানুষ খুঁজে বের করার আহ্বান জাতিসংঘের

 
গুম হওয়া মানুষদের অবিলম্বে খুঁজে বের করার জন্য বৈশ্বিক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছ জাতিসংঘ।
 
ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস) উপলক্ষে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দুটি গ্রুপ। গ্রুপ দুটি হলো- কমিটি অন এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেনসেস এবং দ্য ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিঅ্যাপেয়ারেনসেস। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে খসড়া চুক্তি করাসহ পদ্ধতিগতভাবে সব রকম ব্যবস্থা নিতে সরকারসমূহের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
 
শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।