‘নারীর গৃহস্থালীকাজের অবদান জাতীয় অর্থনীতিতে স্বীকৃতি দেয়া হলে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং নারী-নির্যাতন কমে আসবে। গৃহস্থালীকাজকে অদৃশ শ্রম হিসেবে বিবেচনা করায় তাদের এই অবদানের মূল্যায়ন করা হচ্ছে না। কিন্তু তাদের এ সব মজুরিবিহীন কাজ পরিবারে, সমাজে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
শনিবার সকালে চারুকলা ইন্সটিটিউটের সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তারা এ সব কথা করেন।
ডাব্লিউবিবি ট্রাস্ট-এর পরিচালক গাউস পিয়ারীর সভাপত্বিতে কর্মসূচিতে সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট-এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান।