স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী ও জঙ্গিগোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই ব্লগার হত্যাসহ বিভিন্ন অপতত্পরতা চালাচ্ছে।’ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘এই সকল জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত। কিন্তু সরকার জঙ্গি দমনের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যেই ব্লগার হত্যার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’ জঙ্গিদের দেয়া তথ্য অনুয়াযী, অর্থসহযোগিতার জন্য তিন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
খবর বাসসের।