আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্যাস-বিদ্যুতের ভর্তুকি এমন পর্যায়ে পড়েছিল, যা অর্থনীতির ওপর প্রভাব ফেলছিল। যার ফলে দাম বাড়াতে আপত্কালীন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী কখনই জনগণের স্বার্থে বিঘ্ন ঘটে এমন পদক্ষেপ নেননি। জনস্বার্থে প্রভাব পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন।’
শনিবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ সব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি তানভির রহমান জয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সহসম্পাদক গোলাম সারোয়ার কবির, শাহজাদা মহিউদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।