বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আহ্বান সুরঞ্জিতের

 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ‘ন্যায়বিচারের পরিপন্থী অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।
 
সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়তেই পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন সারা পৃথিবীতে অবিশ্বাস্যভাবে জ্বালানি তেলের দাম কমছে, তখন দাম কমান না। যখন বাড়ে, তখন আপনি বলেন—সমন্বয় করতে হবে, দাম বাড়াতে হবে। এটা ঠিক না।’
 
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।