দুই নবাগতকে কিং খানের অভিনন্দন

 
জ্বালানি ছাড়া যেমন একটি ইঞ্জিন চলতে পারে না, তেমনই অনুপ্রেরণা ছাড়া  মানুষ চলতে পারে না । উৎসাহ-অনুপ্রেরণা থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় মানুষ। ‘হিরো’ সিনেমার দুই নবাগত সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ও আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি অভিনন্দন জানিয়ে সেই সাহসই যুগিয়েছেন  বলিউড কিং শাহরুখ খান।
 
কিং খান সম্প্রতি এক টুইটারে নবাগত আথিয়া-সুরজকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘আমি নিশ্চিত যে, তোমরা তোমাদের বাবাদের গর্বিত করবে।’
 
উল্লেখ্য, ১৯৮৩ সালে সুভাষ ঘাইয়ের নির্মিত ‘হিরো’ ছবির রিমেক করেছেন পরিচালক নিখিল আদভানি। ছবিটি প্রযোজনা করছেন সালমান খান। এটি মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর।