রাজধানীর মাতুয়াইলে পাখি আক্তার (৫৫) নামে এক নারী দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাতে এ ঘটনার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পাখি আক্তারের অভিযোগ—পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তার মুখমণ্ডলের ডান পাশ ও ডান হাতের একাংশ দগ্ধ হয়।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর বলেন, ‘এসিড ছোড়ার কোনো ঘটনা তারা জানতে পারেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’