নীলাদ্রি হত্যা: ঘটনাস্থলে উপস্থিত একজন শনাক্ত

 
 
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে গ্রেফতারকৃতদের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিল—এমন একজনকে শনাক্ত করেছে সাক্ষীরা।
 
এ ছাড়া নিলয়, অভিজিত্ ও অনন্ত হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
 
শনিবার রাজধানীর মিন্টু রোডে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা জানান।