নাটোরে সংঘর্ষ-গুলির ঘটনায় যুবদলের সভাপতিসহ আটক ৯

নাটোরে শনিবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ-গুলির ঘটনায় জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব (৩৫) ও ছাত্রদলের জৈষ্ঠ্য সহসভাপতি সানাউর হোসেন তুষারসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
 
একই সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের (৬২) বাসায় পুলিশ তল্লাশি চালায়। তিনি বাসায় না থাকায় তার ছেলে সাদেকুল হককে আটক করা হয়।
 
শনিবার রাত ১১টার দিকে নাটোর শহরে ব্যাপক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
 
থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের থানায় রাখা হয়েছে। রবিবার তাদের কোর্টে পাঠানো হবে।
 
উল্লেখ্য, শনিবার বিকেলে নাটোরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও  গোলাগুলি হয়। সদর উপজেলার তেবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এসময় রাজিব ও নাজমুল নামে দুই যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পরে এক জনপ্রতিনিধির ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।