বুন্দেসলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুজেনকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বেয়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বায়ার্ন।
ম্যাচের ২৬ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দুই দুইটি গোল করে ব্যবধান আরও বাড়ায় পেপ গুয়ার্দিওলার দল।
৬০তম মিনিটে পেনাল্টি থেকে মুলার ব্যবধান দ্বিগুণ করেন।
৭১তম মিনিটে আরেকটি পেনাল্টির সুযোগটি কাজে লাগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আরিয়েন রবেন।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে উঠে এসেছে বায়ার্ন। চলতি লিগে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া বায়ার লেভাকুজেনের পয়েন্ট ৬।