মিরপুরে দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে দেয়াল চাপা পড়ে মো. বিল্লাল গাজী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে মিরপুর চিড়িয়াখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. আবু তালেব গাজী জানান, চিড়িয়াখানা রোডের একটি দোকানে তার বাবা কাজ করছিলেন। এ সময় পাশের একটি দেয়াল ভেঙে পড়লে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে আবু তালেব ঘটনাস্থল থেকে তার পিতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল গাজীকে মৃত ঘোষণা করেন।

 নিহত বিল্লাল গাজী ঐ এলাকার একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন।