পাবনার সাঁথিয়ায় তিন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় জড়িত সন্দেহে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাঁথিয়া থানার ওসি আবুল কাশেম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে করমজা সরদার পাড়া থেকে কানু সরদারের ছেলে খোকন (৩২), আনছার মোল্লার ছেলে (কসাই) আহসান হাবিব(২২), করমজা ঋষি পাড়া গ্রামের অজন দাসের ছেলে সুজন দাস (১৮), নরেন্দ দাসের ছেলে বিশু দাস, বীরু দাসের ছেলে লিটন দাস(২২) ও দত্ত কান্দি গ্রামের রাজু মোল্লার ছেলে আবু বক্কার সিদ্দিক(২৬) কে গ্রেফতার করা হয়।
২৫আগস্ট সকাল সাড়ে ১১টার সময় ছেলে ধরা ঘটনা সাজিয়ে বহিরাগত তিন ব্যবসায়ীকে পিটিযে হত্যা করা হয়। এ ব্যাপারে ওই দিনই সাঁথিয়া থানায় তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত আলাউদ্দিনের ভাই রানা সেখ।