বাঘাইছড়িতে ট্রাকে আগুন, প্রতিবাদে দোকানপাট বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিয়ে চালক-হেলপারকে মারধর করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দোকানপাট বন্ধ রেখেছে বাঘাইছড়ির ব্যবসায়ীরা।   
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
স্থানীয়রা জানান, বাঘাইছড়ির চৌমুহনি এলাকার হিমাংশু মহাজনের পণ্য বোঝাই ট্রাকটিকে ১০ কিলোমিটার এলাকায় আটক করে দুর্বৃত্তরা। এসময় তারা চালক ইসমাইল হোসেন ও হেলপারকে মারধর করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।  
 
বাঘাইছড়ি থানার ওসি জানান, এলাকাটি জনবিচ্ছিন্ন ও সাজেক থানার অন্তর্ভুক্ত। তবে ট্রাক পোড়ানোর খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।