ইয়েমেনের রাজধানী সানায় গাড়িবোমা বিস্ফোরণ


ইয়েমেনের রাজধানী সানায় বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত সানার উত্তরপূর্বাঞ্চলের সাওয়ান মসজিদের কাছে মার্কিন দূতাবাসে যাওয়ার পথের একটি চেকপয়েন্টে এই বিস্ফোরণ ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে শিয়া হুতি বিদ্রোহীদের একটি সামরিক অবস্থান রয়েছে। সেখানে এই বিস্ফোরণ ঘটে।

তবে কাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের সেপ্টেম্বর মাসে ইয়েমেনের রাজধানী সানা বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর থেকে মার্কিন দূতাবাস শূন্য অবস্থায় আছে। দূতাবাস কমপ্লেক্সের চারপাশে শুধু ইয়েমেনের রক্ষীরা রয়েছে।