রাজধানীতে ২ কোটি টাকার হেরোইনসহ নারী আটক

মিরপুর এলাকায় পৌনে ২ কোটি টাকার হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করা হয় ওই নারীকে।
 
পুলিশ জানায়, মিরপুর দুই নম্বরের একটি আবাসিক ভবনের সামনে থেকে তাকে আটক করে তারা। আটককৃত নারী সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলাও রয়েছে বলে দাবি তাদের।
 
মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।