২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জোটের একাধিক নেতা জানিয়েছেন, জোটের শরিক দল জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদের মৃত্যু, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।